১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

পবায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ২৬ মে ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন, সেলাই মেশিন বিতরণ ও এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম।

উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির দায়িত্বে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানমুলক বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। ১৫ দিনব্যাপী ২০ জন মহিলাকে আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানমুলক বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় টেইনার হিসেবে উপস্থিত ছিলেন নাফিসা রহমান চৌধুরী।…

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন