১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাবিতে সাব ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ মে ২০২২, ৯:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে সাব ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “সাবাস বাংলদেশ চত্বর” তরুণ-যুবদের অংশগ্রহনে সাব ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী কলেজ, দারুস সালাম কামিল মাদ্রাসা,রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জের পিস ক্লাবগুলির ৫ শতাধিক তরুণ-যুব এই সামিটে যোগদান করেন। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর পিসকনসোর্টিয়াম ও বরেন্দ্র উন্নয়ন প্রচ্ষ্টোর যৌথ আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যবৃন্দ, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিবৃন্দসহ তরুন-যুব নেতৃবৃন্দ।

সভাপতির ভাষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার যুবদের সহিংস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.এইচ.এম.শহীদুল ইসলাম,বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, পিস কনসোর্টিয়াম এর পরিচালক শাহাদত হোসেন বাচ্চু এবং উপস্থিত ছিলেন রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন