১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী জেলায় সেরা বাগমারার মিথিলা

প্রকাশিত: ২৬ মে ২০২২, ৯:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী জেলায় সেরা বাগমারার মিথিলা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : জাতীয় শিক্ষা সপ্তাহে দুইটি বিভাগে জেলায় সেরা হয়েছে রওনক জাহান মিথিলা। সে বাগমারার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রওনক জাহান মিথিলা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মানসিংহপুর গ্রামের বিজিবির কর্মকর্তা রওশন আলীর মেয়ে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাতিজি। চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ‘খ’ গ্রুপে নির্ধারিত বক্তব্য ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় জেলায় সেরা হয়।

প্রতিযোগিতায় রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে সে কৃতিত্ব অর্জন করে। বিকালে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল প্রধান অতিথি থেকে সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময় রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিথিলা এর আগেও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন