১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২৪ মে ২০২২, ৮:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন শীর্ষক সেমিনার
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : গতকাল সোমবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রাজশাহী’র আয়োজনে স্থানীয় একটি হোটেলে ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক এ কে এম সরোয়ার জাহান সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক বা ব্লেইজড চাইল্ড হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি, তাদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারলে এসডিজি অর্জনসহ দেশের সকল উন্নয়ন কর্মকান্ডের সফল বাস্তবায়ন সম্ভব হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, রাজশাহীর আঞ্চলিক পরিচালক সনৎ কুমার সাহা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: অলীউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন