বিএমডিএ’র প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী গোদাগাড়ী উপজেলা হলরুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে মাঠ পর্যায়ের কৃষক ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গনশুনানী অনুষ্ঠিত। বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
গনশুনানী বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও কৃষকের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন বিএমডিএর নির্বাহি পরিচালক আব্দুর রশীদ। গনশুনানীতে উপস্থিত ছিলেন বিএমডিএর সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল হক (পুকুর পুনঃখনন প্রকল্প), নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী রফিকুল হাসান, উচ্চত্তর উপসহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার সহ গনশুনানী অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইসচেয়ারম্যান, কৃষক, স্থানীয় প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
