১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় গলায় ফাঁস দেয়ার ৪৩ দিন পর গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২৩ মে ২০২২, ৩:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গলায় ফাঁস দেয়ার ৪৩ দিন পর গৃহবধূর মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : অবশেষে মারা গেলেন শারীরিক নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই মৌসুমী আক্তার (৩৩) নামের এক গৃহবধূ। গত ৯ এপ্রিল নিজ ঘরে তিরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে ওই গৃহবধূর স্বামী আসাদুল ইসলাম মৌসুমী আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এমন ঘটনা ঘটেছে বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম গ্রামে।

জানা গেছে, পারিবারিকভাবে প্রায় ১৩ বছর পূর্বে দ্বীপপুর ইউনিয়নের মকছেদ আলীর মেয়ের সাথে আসাদুল ইসলামের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে দুটি ছেলে সন্তান আছে। একটির বয়স ১০ এবং আরেকটির ৫ বছর। স্থানীয় লোকজন জানান, পারিবারিক নানান বিষয় নিয়ে স্বামীর হাতে প্রায় নির্যাতনে শিকার হতেন মৌসুমী আক্তার। সেই নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এদিকে মেয়ের এমন খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মকছেদ আলী। সেখানে গিয়ে আসাদুল ইসলামকে বকাঝকা করলে স্ত্রীকে রখে পালিয়ে যায় সে। দীর্ঘ সময় মেডিকেলে চিকিৎসা করলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। এক সময় মেডিকেল থেকে মৌসুমী আক্তারের বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তার অবস্থার আরো অবনতি হলে পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলেই মৃত্যু হয় মৌসুমীর। বিষয়টি রাজপাড়া থানা পুলিশে জানানো হয়। পরে লাশের ময়না তদন্ত শেষে পারিবারের নিকট হস্থান্তর করা হয়।

রাতেই নিহত মৌসুমী আক্তারের দাফন সম্পন্ন করা হয়েছে। মৌসুমী আক্তারের ফুপাতো ভাই সানি বলেন, আমার মামাতো বোন মারা যাওয়ার খবর পেলেও স্বামীর পরিবারের পক্ষ থেকে কোন খোঁজ খবর নেয়া হয়নি। তারা সবাই মিলে নির্যাতন চালিয়ে গলায় ফাঁস দেয়ার নাটক বানিয়েছে। আমার মামা বর্তমানে অসুস্থ সুস্থ হলেই মামলা করা হবে। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, আত্মহত্যার চেষ্টা করা মৌসুমী আক্তার মারা গেছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৃত্যুর ঘটনায় প্রাথমিক ভাবে অপমৃত্যুর মামলা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন