দুর্গাপুরে শটসার্টিকের আগুনে পুড়ল কৃষকের বাড়ি ও গবাদিপশু
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে ফজলুল হক নামের কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পুড়ে গেছে বাড়ি, গোয়ালঘর, ধানের গোলা, দগ্ধ হয়ে মারা গেছেন গরু, ছাগল, হাঁস ও মুরগি। আগুন নিভাতে গিয়ে দুলাল হোসেন (৩০) নামের একজন আহত হয়েছেন। তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজলুল হকের বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ ছিল। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সেখান থেকে আগুন লাগে। মূর্হুতে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এ খবর দেওয়া হলে দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই পুড়ে যায় গোলায় থাকা ৮০মন ধান, ৭টি ছাগল, ২২টি হাঁস, শতাধিক মুরগী ও একটি গরু। এতে তাৎক্ষণি মারা যায় ৪টি ছাগল, ২২টি হাঁস শতাধিক মুরগী। এছাড়াও বাড়ির ভিতরে দুইটি আম থাকাও গাছও পুড়ে গেছে। এ সময় দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্র¥ীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফজলুল হক বলেন, হঠাৎ রাত ১টার দিকে আগুনের ধোয়া উঠতে থাকে। তাৎক্ষণিক পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। গোলায় থাকা ৮০মন ধান, ৪টি ছাগল, ২২টি হাঁস ও শতাধিক মুরগী মারা গেছে। এছাড়াও দদ্ধ হয়ে আছে আরও ৩টি ছাগল ও একটি গরু। এ নিয়ে তাঁর ৩ থেকে ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিন আলম বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত ক্ষতির পরিমাণ ধরা হয়েছে দুই থেকে আড়াই লাখ টাকা।
