১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

অসুস্থ্য শ্রমিক নেতাকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার

প্রকাশিত: ২৩ মে ২০২২, ৩:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অসুস্থ্য শ্রমিক নেতাকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক ফেডারেশন, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত কুমার পাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল রবিবার বেলা ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমানিক দেবু, রেলওয়ে ওপেন লাইন শাখা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এস.এম ওয়াহেদ আলী মুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাশেদ আতিক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন