১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাঘায় ৯০ লিটার বাংলা মদসহ পৃথক অভিযানে গ্রেফতার ৫

প্রকাশিত: ২১ মে ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ৯০ লিটার বাংলা মদসহ পৃথক অভিযানে গ্রেফতার ৫
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় ৯০ লিটার বাংলা মদসহ পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরের পলাশী ফতেপুর গ্রামের বখতিয়ার শেখের ছেলে আরিফ হোসেন (৪০), দুলাল হোসেনের ছেলে আবদুস সালাম (২৫), আকছেদ আলীর ছেলে ওয়াজেদ মিঞা (৩৫),

গোরাঙ্গপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল উদ্দিন (৩৮), বোরহান উদ্দিনের ছেলে আনিস উদ্দিন (৩৭)। এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পদ্মার চরে বাংলা মদ তৈরী, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন