১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী জেলা পরিষদে এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পর চেক হস্তান্তর

প্রকাশিত: ২০ মে ২০২২, ৫:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদে এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পর চেক হস্তান্তর
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পে ১ম কিস্তির চেক হস্তান্তর করে রাজশাহী জেলা পরিষদ। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে আমবাগান উচ্চ বিদ্যালয়ের সিপিপিসি উন্নয়ন প্রকল্পের সভাপতি মো: আনোয়ার পাশার নিকট পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর কালে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, এ অর্থ জননেত্রী ও এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের টাকা। তাই আমি মনে করি, আপনারা এই টাকার যেন যথাযথ ব্যবহার করে দুর্গাপুর আমবাগান উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন করবেন।

তিনি আরো বলেন, আমি গত ৫বছরে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এঅঞ্চলের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গোরস্থান, স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে এডিপি বরাদ্দে গৃহিত উন্নয়ন প্রকল্পের অর্থ প্রদান করেছি। এবার রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়ে আমি আপনাদের পাশে থেকে যেটুকু পারি সাহায্য করবো। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান ছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন