১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

নওহাটা পৌরসভায় টেকসই বহুমুখী উন্নয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মে ২০২২, ৫:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নওহাটা পৌরসভায় টেকসই বহুমুখী উন্নয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : নওহাটা পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি) প্রকল্পের ধারণা ও টেকসই বহুমুখী উন্নয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার সভাকক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। সভাপতির বক্তব্যে পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ নাগরিকদের সেবাদান, পয়নিষ্কাশন ও অবকাঠামোগত অবস্থা সম্পর্কে ধারণা দেন। টিম লিডার মনিটরিং ইভেলুয়েশন স্পেশালিষ্ট জাহাঙ্গীর হোসেন, সিনিয়র আরবাণ প্লানার আফসানা এম কামাল, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ সাদেকাতুল হাছান ও কোয়ান্টিটি সার্ভেয়ার এম.ডি আনিসুর রহমান।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, নওহাটা “ক” শ্রেণীর পৌরসভা হিসাবে বাজেট বরাদ্দের ক্ষেত্রে সুশাসন বিবেচনা, বর্ধিত কলবরে নাগরিক সেবা প্রদান ও পৌর পয়নিষ্কাশন ব্যবস্থা ও ঠেকসই বহুমুখি উন্নয়নের ক্ষেত্র তৈরী ও ধারণার আদান-প্রদানের জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

এরপর, ইউজিআইআইপি’র টিম লিডাররা নওহাটা পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় নওহাটার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী আব্দুর রোফ প্রাং, সচিব মিজানুর রহমান, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবসহ সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম প্রমুখ। নওহাটা পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রেমতে, ইউজিআইআইপি প্রকল্পের আওতায় নওহাটা পৌরসভা প্রথম সেক্টরে ৫২ কোটি টাকার প্রস্তাব প্রদান করা হয়েছে। ছয় বছর মেয়াদি প্রকল্পের বাজেট ধারা হয়েছে ১৬৫ কোটি টাকা। এটা তিনটি সেক্টরে শেষ হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন