পবায় বাইসাইকেল পেলেন ৫৬ জন গ্রাম পুলিশ
পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে ৫৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, হরিপুর ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
