১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বিএমডিএ’র পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মে ২০২২, ৫:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের ৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মে ২০২২) বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষ-১ এ সভাটি অনুষ্ঠিত হয়। (বিএমডিএ) পরিচালনা বোর্ডের ৭৯তম সভা সূচনা বক্তব্য পাঠ করেন সভায় সভাপতি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান বেগম আখতার জাহান।পরিচালনা বোর্ডের ৭৯তম সভার কাযপত্র উপস্থাপন করেন বিএমডিএ নির্বাহী পরিচালক ও পরিচালনা বোডের সদস্য সচিব জনাব মো: আব্দুর রশীদ। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ দেশের সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সকলের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির কারণে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে ফসল উৎপাদন করতে পারছেন বলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তা নয় দেশকে আজ খাদ্য উদ্বৃত্ত পরিণত করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত তার কর্মকর্তাদের নিয়ে কাজ করে চলেছে নিরলসভাবে মাঠ পর্যায়ে।

সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা কৃষি মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে সহ: কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল, রাজশাহী পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, বিএমডিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (জ্যেষ্ঠতম প্রকৌশলী) মো: শামসুল হোদা, বিএমডিএ সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন,

চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি সাকিনা খাতুন (পারুর), বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, দিনাজপুর বিরল উপজেলা চেয়ারম্যান এ,কে,এম মোস্তাফিজুর রহমান বাবু। সভায় বিএমডিএ’র সার্বিক কর্মকান্ডের উপর বিস্তারিত আলোচনা শেষে প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন