১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী মহানগরীতে এক হাজার ইয়াবাসহ দুই জন গ্রেফতার

প্রকাশিত: ১৮ মে ২০২২, ৩:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে এক হাজার ইয়াবাসহ দুই জন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ হাজার পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বালুটুংঙ্গি গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে মোহা: আহাদুজ্জামান (৩৭) ও ঘাইবাড়ি গ্রামের মৃত মুজরুল ইসলামের ছেলে মো: নুরুল ইসলাম (৩৭)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান আরএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েল। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিষ্টির প্যাকেটে খেজুর আকৃতি দিয়ে ইয়াবা চট্টগ্রামের আন্দরকিল্লা হয়ে বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকায় আসছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যায় ঘটনাস্থল থেকে আসামি আহাদুজ্জামান ও নুরুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজর পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন