১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাঘায় এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ মে ২০২২, ৩:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রাকিবুল ইসলাম ওরফে শান্ত (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাঘা উপজেলার গোকুলপুরে এ অভিযান চালায়। গত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাঘার গোকুলপুর গ্রামের এক আমবাগানে অস্ত্রসহ রাকিবুলের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় রাকিবুল পালানোর চেষ্টা করেন।

তবে ধাওয়া দিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাঘা থানায় রাতেই অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামি রাকিবুলের বাড়ি রাজশাহীর বেলপুকুর থানার ছোটধাদাস গ্রামে। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলে র‌্যাব জানায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন