১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

আ’লীগ নেতাদের শুভেচ্ছা জানালো রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ

প্রকাশিত: ১৫ মে ২০২২, ৮:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতাদের শুভেচ্ছা জানালো রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার রাত ৭.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নবরির্বাচিত নেতৃবৃন্দ।

এ সময় তাদেরকে মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে,

উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আতিকুর রহমান কালু, মজিবুর রহমান, ইউনুস আলী, তোজাম্মেল হক বাবলু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন