১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে শিবিরের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ মে ২০২২, ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শিবিরের ছয় নেতাকর্মী গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহীর কর্ণহার থানার শিষাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যলায়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কর্ণহার থানা পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার ছয়জন হলেন- রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), শিবিরের কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) এবং আবদুর রহমান (২২)।

রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, রাজশাহী মহানগর এলাকায় নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হলে ৩০-৩৫ জন পালিয়ে যান। অন্য ছয়জনকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ নিয়ে কর্ণহার থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন