বাগমারায় পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় গত শুক্রবার রাতে মাদারীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সোহেল রানা মামুন।
সে উপজেলার হাসনীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
