১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় গোবিন্দ মন্দির ও মহাশ্মশান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ১৫ মে ২০২২, ৮:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গোবিন্দ মন্দির ও মহাশ্মশান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টায় সাবেক ইউপি চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী। বিশেষ অতিথি ছিলেন শ্রী তপন কুমার সেন, ট্রাস্টি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
অপর দিকে একই দিন পৃথক অনুষ্ঠানে শালজোড় মহাশ্মশান উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

পৃথক সভায় বক্তব্য রাখেন গোবিন্দপাড়া রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি অনুপ কুমার টুটুল, রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থ পাল চেীধুরী, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান প্রমুখ। প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় তাঁর বক্তব্যে বাংলাদেশকে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ দুটি দেশের মধ্যে রয়েছে সামাজিক, সাংস্কৃতিক দিক দিয়ে অনেক মিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চরাকালীন সময়ে ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অকুন্ঠ সমর্থন দিয়েছিলেন। প্রধান অতিথি শ্রী সঞ্জীব কুমার ভাটী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত নেতা হিসাবে আখ্যায়িত এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন