১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী নগরীতে সয়াবিন তেল মজুদ করার দায়ে জরিমানা

প্রকাশিত: ১৫ মে ২০২২, ৮:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে সয়াবিন তেল মজুদ করার দায়ে জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করার অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গুদামে পাওয়া তেল বিক্রির ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় ‘উম্মেদ আলী এন্ড সন্স’ নামের একটি কনফেকশনারীর দোকানে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, অভিযানে কনফেকশনারীর দোকানটিতে কোন তেল পাওয়া যায়নি। তবে তাদের গুদামে ৯৫ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। এরপর আগের মূল্যের এসব তেল বোতলে লেখা মূল্য অনুযায়ীই বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আর সয়াবিন তেলের অবৈধ মজুদের কারণে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন