১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র ইন্তেকাল

প্রকাশিত: ১৪ মে ২০২২, ৩:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র ইন্তেকাল
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হরিপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গতকাল শুক্রবার দুপুরে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর হরিপুর কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

জানাযায় অংশ নেন হরিপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন ইদুসহ মুসল্লীবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর মৃত্যুতে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যানের শোক প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন