১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ মে ২০২২, ৮:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে রফিকুল ইসলাম, রফিকুল ইসলামের স্ত্রী চেমেলি বিবি এবং হাটখুজিপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে মাসুদ রানা।

গত বুধবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন