১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১৩ মে ২০২২, ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। পাবলিক হেলথ্ ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ রাজশাহী প্রকল্পের আওতায় ও সুইস রেডক্রসের সহায়তায় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

ডাসকো ফাউন্ডেশন রাজশাহীর ডিএও সোহেল রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ডাসকো ফাউন্ডেশন রাজশাহীর প্রকল্প পরিচালক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, ইউএফপিও মাসুদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রফিকুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশন কো-অর্ডিনেটর এ্যানি নকরেক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন