১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ মে ২০২২, ৮:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা গত ঈদে তাদের অভিজ্ঞতার কথা শোনান। সংগঠনকে নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন সভাপতি সাইদুর রহমান।

বক্তব্য রাখেনÑ সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, সিনিয়র সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্দোক্তা অভিলাস দাস তমাল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফ আলী,

৩০ নম্বর ওয়ার্ড আহবায়ক ত্রিশুল কুমার, সদস্য তৌহিদুল ইসলাম, অন্যতম সদস্য আলামিন হোসেন, রাতুল সরকার, মশিউর রহমান মনি প্রমুখ। সংগঠনের নেতারা বলেন, তরুণ দেশের সম্পদ। তাদেরকে তৈরি করতে হবে। কাজে লাগাতে হবে বিভিন্ন সেক্টরে। এ সংগঠন কাজ করছে বিভিন্ন বিষয়ে। তরুণ-যুবকদের সংগঠিত করতে কাজ করবে এ সংগঠন। এ প্ল্যাটফরম থেকে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা হয় নি:সঙ্কোচে। আগামীতেও লুটপাট-অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন