রাজশাহীতে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পবা প্রতিনিধি : রাজশাহীতে অপরাজিতার উদ্যোগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন (ফেইজ-৩) এর আওতায় অপরাজিতাদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অপরাজিতার উদ্যোগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন (ফেইজ-৩) এর আওতায় অপরাজিতা সদস্য, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশন রাজশাহীর ক্লাস্টার মনিটরিং কো-অর্ডিনেটর মো. পলাশ মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা উপজেলা প্রতিনিধি মো. ইউসুফ আলী চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় পবা উপজেলা শাখার সম্বন্বয়কারী সেলিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা রহমান, অপরাজিতা নারীনেত্রী রহিমা বেগম, পারিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইয়াসমিন, দামকুড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বেবী নাজমিন ও ময়না বেগমসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
