১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৮ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১১ মে ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৮ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার মোহনগঞ্জ গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে মোকলেছ স্বর্ণকার, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী দিঘলকান্দি গ্রামের আকবর আলীর প্রামানিকের ছেলে জামাল উদ্দীন। হেরোইন সেবনকালে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হল ভবানীগঞ্জ পৌরসভার মৃত ষষ্ঠীর ছেলে শ্রী উজ্জ্বল ও দেউলিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বেলাল হোসেন।

অন্যদিকে নারী ও শিশু নির্যাতন মামলায় রামরামা গ্রামের ইয়াদ আলীর ছেলে এনামুল হক সাদ্দাম, মাদকসহ বইকুরী গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আতিক হাসান। সেই সাথে ভ্রাম্যমান আদালতে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী তাহেরপুর পৌরসভার মথুরাপুর মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে বোরহান উদ্দীন। পাশাপাশি তাহেরপুর বাজারে অবৈধ ভাবে ভোজ্যতেল মজুদের ঘটনায় আটক হন চেউখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম স্বপন। মঙ্গলবার দুপুর ১২ টায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন