১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রামেক হাসপাতালের শয্যা সংখ্যা ৩ হাজার করার দাবি

প্রকাশিত: ১০ মে ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রামেক হাসপাতালের শয্যা সংখ্যা ৩ হাজার করার দাবি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে ৩ হাজার শয্যায় উন্নীতকরণসহ তিনদফা দাবিতে মানববন্ধন হয়েছে। ‘৮০র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী’ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালের সামনে এই মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচি থেকে রামেক হাসপাতালকে ১ হাজার ২০০ শয্যা থেকে বাড়িয়ে তিন হাজার শয্যায় উন্নীত করা এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়া রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা স্থাপন এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী পলিটেকনিকের সাবেক জি এস মিরাজুল ইসলাম মিরাজ, ছাত্রনেতা সাহরিয়ার সনদেশ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ ইয়ামিন, যুব নেতা আনোয়ার হোসেন পিন্টু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সহ সভাপতি ফোজলে হোসেন বাদশা, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দীন রুবেল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন