আওয়ামীলীগ নেতা মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে প্রায়াত এই নেতার মৃত্যুবাষির্কী পালিত হয়। গতকাল সোমবার বিকেল ৫টায় তারা রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও রাজশাহী পবা-মোহনপুরের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যু বার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ডাবলু, কামরুল ইসলাম, মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন মাসুম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন পিন্টু, ছাত্রলীগ নেতা পিংকু সাহা, তানভির হোসেনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
