বাগমারায় এসিল্যান্ড মাহমাদুল হাসানের যোগদান
মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় নবাগত এসিল্যান্ড হিসাবে যোগদান করেছেন মাহমাদুল হাসান। গতকাল সোমবার দুপুরে নবাগত এসিল্যান্ড মাহমাদুল হাসান বাগমারায় যোগদান করেন। এ সময় বাগমারার ইউএনও ফারুক সুফিয়ান সহ এসিল্যান্ড অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এর আগে বাগমারার সহকারি কমিশনার ভূমির দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান। তিনি গত বছরের ১ ডিসেম্বর বাগমারা থেকে বদলী হন। এর পর থেকে বাগমারায় সহকারি কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।
বিশাল এই উপজেলায় সহকারি কমিশনারের পদ শূন্য থাকায় ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সেবা প্রত্যাশি সাধারন জনগনকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার জনসাধারন তাদের সমস্যার কথা তুলে ধরে এসিল্যান্ডের শূন্যপদ পূরণের জন্য নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসকের নিকট আবেদন নিবেদন করে আসছিলেন। দীর্ঘদিন পর হলেও বাগমারার মত বিশাল এই উপজেলায় এসিল্যান্ডের শূন্যপদ পূরণ হওয়ায় এলাকার জনপ্রতিনিধি সহ ভূমি সেবা প্রত্যাশি জনতা সাধুবাদ জানিয়েছেন।
