১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহীতে বিশ্ব মা দিবস উদযাপিত

প্রকাশিত: ৯ মে ২০২২, ৯:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে বিশ্ব মা দিবস উদযাপিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, জেলা এনএসআই এঁর যুগ্ম পরিচালক মো. ছানোয়ার হোসেন, আরএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মো. রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।

এছাড়াও জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমাসহ জেলা সকল উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। মা’য়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সভায় বক্তারা বলেন, শুধু সন্তানের জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন