১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

পবায় বিশ্ব মা দিবস উদযাপন

প্রকাশিত: ৯ মে ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় বিশ্ব মা দিবস উদযাপন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নূর-ই-হাফিজা খানম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবাইদা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাব সংগীত শিক্ষক আসলাম আলী, রিমন, মনোয়ারা পারভীন, পবা উপজেলা আবৃত্তি শিক্ষক সাজু আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন