১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯ মে ২০২২, ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে গাজা সেবনকালে ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরোয়ানাভুক্ত আসামী হল উপজেলার তেগাছি গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে আছির উদ্দীন। অপরদিকে গাঁজা সেবনকালে তাহেরপুর ডিগ্রী কলেজের পিছন থেকে পৌরসভার চৌকিরপাড়া মহল্লার রহিদুল ইসলামের ছেলে তানভীর হাসান রাজু এবং পুঠিয়া

উপজেলার মকছেদ হোসেনের ছেলে সাব্বির হোসেন অভিকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গাজা সেবনের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন