সাংবাদিক মামুনের সুস্থতা কামনা
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজের) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সানশাইনের বার্তা সম্পাদক, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ বুকে ব্যথা নিয়ে গত শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সাংবাদিক মামুন-অর-রশিদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান। সিনিয়র সাংবাদিক জাবেদ অপু, শামস উর রহমান রুমি।
সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, কোষাধ্যক্ষ মিলন শেখ , সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল , সদস্য শরিফুল ইসলাম তোতা, কবীর তুহিন, ফরিদ আক্তার পরাগ, সোহাগ আলী, কাবিল হোসেন, গুলবার আলী জুয়েল, মুক্তার হোসেন, সোহরাব হোসেন সৌরভ ,শামিউল ইসলাম শামীম , আব্দুল মোমিন ওয়াহিদ হীরু প্রমূখ।

এদিকে মামুন-অর-রশিদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন খান, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামীম, রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল রাসেদ। গত শনিবার রাতে দৈনিক সানশাইন এ কর্মরত অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
