১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

অসুস্থ্য ছাত্রলীগ নেতা প্রিন্সকে দেখতে গেলেন ডাবলু সরকার

প্রকাশিত: ৮ মে ২০২২, ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অসুস্থ্য ছাত্রলীগ নেতা প্রিন্সকে দেখতে গেলেন ডাবলু সরকার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আজিমউদ্দিন প্রিন্স দীর্ঘদিন যাবৎ চোখের দৃষ্টিজনিত জটিলতায় ভুগছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সে অতিসত্ত্বর ভারতে যাবে। গতকাল শুক্রবার রাত ৯ ঘটিকায় বোসপাড়া তেতুলতলা মহল্লায় তার বাড়িতে অসুস্থ ওয়ার্ড ছাত্রলীগ নেতা প্রিন্সের বাসভবনে গিয়ে সার্বিক খোঁজ-খবর ও আর্থিক সহয়তা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, সাবেক ছাত্রলীগ নেতা তাসকিন পারভেজ সাতিল, সাইফুল ইসলাম সানি, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি জিয়াউল হক লিটন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সদস্য মাহামুদ হাসান সিহাব, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল সহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন