১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১ মে ২০২২, ২:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বিষপানে আত্মহত্যার চেষ্টা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। তার নাম তারেক হোসেন (৩০)। তার বাড়ি গনিপুর ইউনিয়নের মাঝিগ্রামে। পারিবারিক কলোহের জের ধরে শনিবার সকালে বিষপান করে তারেক হোসেন। বিষপানের পর পরিবারের লোকজন বুঝতে পারে।

পরবর্তীতে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এরপর প্রাথমিক ভাবে ওয়াস করে বিষ তুলে ফেলা হয়। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেলিম রেজা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে বর্তমানে আগের চেয়ে সুস্থ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন