বাগমারায় মাদকসহ ২ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গত শুক্রবার রাতে পৃথক অভিযানে গাজা এবং চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ২০ লিটার চোলাইমদ সহ শফিকুল ইসলাম এবং ২০ গ্রাম গাজা সহ লিটনকে গ্রেপ্তার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
