বাগমারায় তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, দুস্থ অসহায় তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবের আলী। সমাজের ছোট-বড়, গরীব-দুখী ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদে নতুন পোশাক পরে নামাজ পড়তে পাড়ে সে উদ্দেশ্যে নিয়ে প্রতি বছর ঈদ উপহার বিতরণ করে চলেছেন তিনি।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মন্দিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যক্তিগত ভাবে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবতার সেবায় এগিয়ে চলেছেন জাবের আলী। বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পরুষ সহ নানান শ্রেণী পেশার দুই হাজার পাঁচশত মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী, মেকসী পিচ, টি-শার্ট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রভাষক শাহিনুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নারায়ন চন্দ্র সাহা, ইউপি সদস্য আলতাফ হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান প্রমুখ।
