১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের ঈদ উপহার পেলো ২০০ অসহায় পরিবার

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ৪:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের ঈদ উপহার পেলো ২০০ অসহায় পরিবার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রতিবারের ন্যায় এবছরও আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের উদ্যোগে রাজশাহী নগরীর অসহায়, দরিদ্র, রিক্সা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর নিউ ডিগ্রি কলেজের সামনে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের সদস্যরা এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এবারও দরিদ্র প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের করপোরেট পার্টনার ও আল-আকসা ডেভেলাপার প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, এডমিন ও গ্রুপ ফাউন্ডার মাসুদ রানা, এডমিন মিজানুর রহমান, মডেরেটর সাগর সরকার, উদ্যোক্তা শশি খান, সাদ্দাম হোসেন, স্বপন, পারভেজ চৌধুরি, সাইদুর রহমান, শাকিল আহমেদ টিপু প্রমুখ। আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের করপোরেট পার্টনার ও আল-আকসা ডেভেলাপার প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি বলেন, সামনে ঈদ।

সবাই নিজেদের সাধ্যমত ঈদ উদযাপন করবে। কিন্তু কিছু মানুষ নিতন্তই দরিদ্র। যারা রিক্সা চালিয়ে জীবন যাপন করেন। এসব মানুষদের একটু সহযোগির জন্যই আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের পক্ষে সামান্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি। আমাদের এই ঈদ উপহার একটি পরিবারের সামান্য হলেও উপকারে আসে সে চেষ্টাই আমরা করে যাই। আগামীতেও এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবার বিতরণ করা প্যাকেটে চিকন পোলাও-এর চাল, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, পাপড় দেয়া ছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন