১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী ক্ষুৃদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির মতবিনিময় সভা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ৩:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী ক্ষুৃদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির মতবিনিময় সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সাঁওতাল, উরাও ও মুন্ডা সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠান পালনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সকল সম্প্রদায়ের কোন একটি অনুষ্ঠান সম্মিলিতভাবে যদি করা যায় তাহলে এটা একটি জাতীয় উৎসবে পরিণত হবে। সে বিষয়ে ঐক্যমতে আসার জন্য গতকাল দিনব্যাপি নঁওগার নজিপুর ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও তেঘড়িয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান।

উপস্থিত ছিলেন আদিবাসী নেতা নরেন পাহান, পত্নীতলা গারগানা সভাপতি লুইস পারাগানা ও সাধারণ সম্পাদক বাবু যোসেফ হেমরম, উড়াও নেতা যোতিন টপ্প্য ও সুধীর তির্কী আদিবাসী নেতা মানসি সরেন ও কমরেড মঙ্গল কিস্কুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন