১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী নগরীতে ৫৫০ ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ৫৫০ ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৫৫০ পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল বৃহস্পতিবার ভোররাতে নগরীর চণ্ডিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- ফেরদৌস আহম্মেদ ওরফে মাহমুদ (২৩) ও সাখাওয়াত হোসেন ওরফে সজল (২৭)।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দুজনকে ৫৫০ পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। দুজনেরই বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন