পবায় বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
পবা প্রতিনিধি : কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১/ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭শত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। জন প্রতি কৃষককে উফশি আউশ জাতের ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।
