দুর্গাপুরে এমপি’র ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী-০৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান মহোদয় এর ঐচ্ছিক অনুদান এর অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটাই উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর উপজেলা পরিষদ মিনি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে নিজ ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ তুলে দেন ডা. মো. মনসুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য একেএম শামসুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু, আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম সহ রাজনৈতিক ও সহকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
