১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী নগরীতে তিন ভূয়া র‌্যাব সদস্য আটক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৯:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে তিন ভূয়া র‌্যাব সদস্য আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চাঁদাবাজির সময় তিন ভূয়া র‌্যাব সদস্যকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। আটককৃতরা হলো আসামি মো: নয়ন ইসলাম (২৯), পিতা-মোঃ আবেদ আলী ও মো: জাহিদ (২০), পিতা-মো: ইমরান। তাদের বাড়ি রাজশাহী মহানগরীর পবা থানার চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় এবং নেত্রকোনা জেলার বারহাট্টা থানার মল্লিকপুর উত্তরপাড়ার মো: ইসলাম উদ্দিনের ছেলে মো: মানিক (৩৫)।
ঘটনা সূত্রে জানা যায়, মো: আকবর আলী গত ২৬ এপ্রিল ২০২২ সন্ধ্যা ৭ টায় বাড়ি ফেরার পথে পবা থানার চৌবাড়িয়া জসইতলা বিলে পৌঁছিলে কতিপয় ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে আকবর আলীকে আটকের চেষ্টা করে।

আকবর আলী ভয় পেয়ে পালানোর সময় পাশের পাট ক্ষেতে পরে গেলে র‌্যাব পরিচয়দানকারী আসামিরা তাকে ধরে ফেলে। এরপর তার কাছে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। টাকা দিতে না পারায় আকবর আলীকে সেখানে তারা প্রায় ২-৩ ঘন্টা আটকিয়ে রেখে মারপিট করে এবং গুরুত্বর আহত করার হুমকি দেয়। আকবর আলী ভয়ে চিৎকার করলে পবা থানার টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আসামি মো: নয়ন ইসলাম ও মো: জাহিদকে আটক করে।

এসময় আসামি নয়নের কাছ থেকে আকবর আলীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার হয়। ঘটনার সময় আরো দুইজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে অপর আসামি মানিককে গ্রেফতার করে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন