তানোরে মাসিক সাধারণ সভা
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ ¯েøাগানকে সামনে রেখে উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)স্বীকৃতি প্রামানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, তানোর থানার অফিসার ইন্চার্জ(ওসি) কামরুজ্জামান মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীপ্রমুখ।
এদিকে একইদিন তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছ চাষি প্রদর্শনী খামার ২০২১-২০২২ এর উপকরণ বিতরণে করা হয়। স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষী ও খামারিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।অপরদিকে তানোর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
