বাগমারায় দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ২দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ও বুধবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীরা অংশ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত সহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপকারভোগীরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
