১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় সরকারী কাজে বাধা দেয়ায় নারীর কারাদন্ড

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সরকারী কাজে বাধা দেয়ায় নারীর কারাদন্ড
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সরকারী আদেশ অমান্য করে কাজে বাধা প্রদানের দায়ে মনোয়ারা বিবি (৪০) নামে এক নারীর সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল দশটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক এ রায় দেন। জানা যায়, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের খরাদীপাড়ার আইনাল হোসেন এর স্ত্রী মনোয়ারা বিবি সরকারের নির্দেশনা মোতাবেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে সরকারী আদেশ অমান্য করে সরকারী কাজে বাধা প্রদান করে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিক ভাবে নিষেধ করলেও তা অমান্য করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে দন্ড বিধি ১৮৬০ আইনের ১৮৮ ধারা মোতাবেক তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক সুফিয়ান বুধবার ওই নারীর কারাদন্ডের আদেশ দেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন