১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৮:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাবেয়া বসরী, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,

উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা সাব-রেজিস্ট্রার রওশন আরা, ইসলামিক ফাউন্ডেশন পবা ফিল্ড সুপার ভাইজার মোঃ মুসলেহুদ্দীন, উপ-সহকারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা,

উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজি উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, নজরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এর আগে, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন