নগরীতে ইফতার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি : ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর কোর্ট স্টেশনে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু,
এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল রউফ, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিম হোসেন দুলাল, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুবলীগ নেতা তোতা প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
