রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজশাহী সার্কিট হাউজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. মুনসুর রহমান, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, পবা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
