১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাজশাহী নগরীতে ৫ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ৫ জুয়াড়ি গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাঁচজন হলেন- স্বপন আলী (২৮), মো. রাসেল (২৬), মো. ফিরোজ (২২), আব্দুর রহমান (২৫) ও আরিফুল ইসলাম (২৮)। মহানগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

গতকাল শনিবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর রাজপাড়া থানার পূর্বআলীগঞ্জ ডোবাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ডিবি পুলিশ এদের নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন